বালুরঘাট থেকে কোচবিহারগামী বাসের ধাক্কায় নিহত তিন মোটর বাইক আরোহীর
দি নিউজ লায়নঃ বালুরঘাট থেকে কোচবিহারগামী নাইট সার্ভিস বাসের ধাক্কায় মৃত্যু হল তিন মোটর বাইক আরোহীর। শুক্রবার রাতে মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার রসিদপুরের ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ৩ জনের নাম সুশান্ত বর্মন(১৬), পার্থ বর্মন(২৭) ও তাদের আরেক প্রতিবেশী, মিলন বর্মন (১৮)। বাড়ি বংশীহারী থানার বেলকুড়িয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে পথ দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে। এদিকে ঘাতক বাসটিকে আটক করেছে বংশীহারী থানার পুলিশ। যদিও বাসের চালক ও খালাসি পলাতক। জানা গেছে, ওই তিনজন মোটরবাইক নিয়ে বুনিয়াদপুরের দিক থেকে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ উল্টোদিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে বালুরঘাট থেকে শিলিগুড়ি গামী একটি নাইট বাস মোটরবাইক টিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে।
ফলে ঘটনাস্থলেই মোটরবাইক থাকা তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনার স্থলে বংশীহারী থানার পুলিশ পৌঁছে গাড়িটিকে আটক করার পাশাপাশি মৃতদেহ গুলি উদ্ধার করে তা রসিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ রসিদপুর এলাকায় মাঝে মধ্যে এমন দুর্ঘটনা ঘটায় স্থানীয়রা এলাকায় যান নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ অথবা ডিভাইডারের দাবি জানিয়েছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment